وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
Washshamsi waduhaha
শপথ সূর্যের এবং তার কিরণের [১],
The Sun
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
Washshamsi waduhaha
শপথ সূর্যের এবং তার কিরণের [১],
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
Walqamari itha talaha
শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় [১] ,
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Wannahari itha jallaha
শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে [১],
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
Wallayli itha yaghshaha
শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে [১],
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Wassama-i wama banaha
শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর [১],
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
Wal-ardi wama tahaha
শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর [১],
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
Wanafsin wama sawwaha
শপথ নফ্সের [১] এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর [২] ,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
Faalhamaha fujooraha wataqwaha
তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন [১] –
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
Qad aflaha man zakkaha
সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
Waqad khaba man dassaha
আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে [১]।
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
Kaththabat thamoodu bitaghwaha
সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত [১] মিথ্যারোপ করেছিল।
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
Ithi inbaAAatha ashqaha
তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল,
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا
Faqala lahum rasoolu Allahi naqataAllahi wasuqyaha
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও [১]।’
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
Fakaththaboohu faAAaqaroohafadamdama AAalayhim rabbuhum bithanbihim fasawwaha
কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল [১]। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন [২]।
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا
Wala yakhafu AAuqbaha
আর তিনি এর পরিণামকে ভয় করেন না [১]।