وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
WannaziAAati gharqa
শপথ [১] নির্মমভাবে উৎপাটনকারীদের [২],
Those who drag forth
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
WannaziAAati gharqa
শপথ [১] নির্মমভাবে উৎপাটনকারীদের [২],
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا
Wannashitati nashta
আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের [১]
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا
Wassabihati sabha
আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের [১],
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا
Fassabiqati sabqa
আর দ্রুতবেগে অগ্রসরমানদের [১],
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
Falmudabbirati amra
অতঃপর সব কাজ নির্বাহকারীদের [১]।
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
Yawma tarjufu arrajifa
সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে,
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
TatbaAAuha arradifa
তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী [১] ,
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
Quloobun yawma-ithin wajifa
অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে [১],
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ
Absaruha khashiAAa
তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
Yaqooloona a-inna lamardoodoona feealhafira
তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই---
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً
A-itha kunna AAithamannakhira
চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
Qaloo tilka ithan karratun khasira
তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
Fa-innama hiya zajratun wahida
এ তো শুধু এক বিকট আওয়াজ [১],
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Fa-itha hum bissahira
তখনই ময়দানে [১] তাদের আবির্ভাব হবে।
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Hal ataka hadeethu moosa
আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি [১]?
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
Ith nadahu rabbuhu bilwadialmuqaddasi tuwa
যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন,
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
Ithhab ila firAAawna innahu tagha
‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Faqul hal laka ila an tazakka
অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
Waahdiyaka ila rabbika fatakhsha
‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
Faarahu al-ayata alkubra
অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন [১]।
فَكَذَّبَ وَعَصَىٰ
Fakaththaba waAAasa
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
Thumma adbara yasAAa
তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল [১]।
فَحَشَرَ فَنَادَىٰ
Fahashara fanada
অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
Faqala ana rabbukumu al-aAAla
অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
Faakhathahu Allahu nakalaal-akhirati wal-oola
অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন [১]।
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
Inna fee thalika laAAibratan limanyakhsha
নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
Aantum ashaddu khalqan ami assamaobanaha
তোমাদেরকে [১] সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন [২];
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
RafaAAa samkaha fasawwaha
তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
Waaghtasha laylaha waakhraja duhaha
আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক;
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Wal-arda baAAda thalikadahaha
আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন [১]।
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
Akhraja minha maahawamarAAaha
তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
Waljibala arsaha
আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
MataAAan lakum wali-anAAamikum
এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
Fa-itha jaati attammatualkubra
অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে [১]
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ
Yawma yatathakkaru al-insanu masaAAa
মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
Waburrizati aljaheemu liman yara
আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য,
فَأَمَّا مَن طَغَىٰ
Faamma man tagha
সুতরাং যে সীমালঙ্ঘন করে
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Waathara alhayata addunya
এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
Fa-inna aljaheema hiya alma/wa
জাহান্নামই হবে তার আবাস [১]।
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
Waama man khafa maqamarabbihi wanaha annafsa AAani alhawa
আর যে তার রবের অবস্থানকে [১] ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
Fa-inna aljannata hiya alma/wa
জান্নাতই হবে তার আবাস।
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
Yas-aloonaka AAani assaAAatiayyana mursaha
তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
Feema anta min thikraha
তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Ila rabbika muntahaha
এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে [১];
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
Innama anta munthiru manyakhshaha
যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
Kaannahum yawma yarawnaha lamyalbathoo illa AAashiyyatan aw duhaha
যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে [১]!