وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
Wannajmi itha hawa
শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত [১],
The Star
وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
Wannajmi itha hawa
শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত [১],
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
Ma dalla sahibukum wamaghawa
তোমাদের সঙ্গী [১] বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
Wama yantiqu AAani alhawa
আর তিনি মনগড়া কথা বলেন না [১]।
إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ
In huwa illa wahyun yooha
তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়,
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ
AAallamahu shadeedu alquwa
তাকে শিক্ষা দান করেছেন প্ৰচণ্ড শক্তিশালী [১],
ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ
Thoo mirratin fastawa
সৌন্দর্যপূর্ণ সত্তা [১]। অতঃপর তিনি স্থির হয়েছিলেন [২],
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ
Wahuwa bil-ofuqi al-aAAla
আর তিনি ছিলেন ঊর্ধ্বদিগন্তে [১],
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
Thumma dana fatadalla
তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি,
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
Fakana qaba qawsayni aw adna
ফলে তাদের মধ্যে দু ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম [১]।
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ
Faawha ila AAabdihi maawha
তখন আল্লাহ্ তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন [১]
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ
Ma kathaba alfu-adu maraa
যা তিনি দেখেছেন, তার অন্তঃকরণ তা মিথ্যা বলেনি [১];
أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Afatumaroonahu AAala mayara
তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তাঁর সঙ্গে বিতর্ক করবে?
وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
Walaqad raahu nazlatan okhra
আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
AAinda sidrati almuntaha
‘সিদরাতুল মুন্তাহা’ তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে [১],
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
AAindaha jannatu alma/wa
যার কাছে জান্নাতুল মা’ওয়া [১] অবস্থিত।
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ
Ith yaghsha assidratama yaghsha
যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল [১],
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ
Ma zagha albasaru wamatagha
তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি [১]।
لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ
Laqad raa min ayatirabbihi alkubra
অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন;
أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ
Afaraaytumu allata walAAuzza
অতএব, তোমরা আমাকে জানাও ‘লাত’ ও ‘উযযা' সম্পর্কে
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ
Wamanata aththalithataal-okhra
এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্পর্কে [১]?
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ
Alakumu aththakaru walahual-ontha
তবে কি তোমাদের জন্য পুত্ৰ সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান?
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ
Tilka ithan qismatun deeza
এ রকম বন্টন তো অসঙ্গত [১]।
إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ
In hiya illa asmaonsammaytumooha antum waabaokum maanzala Allahu biha min sultanin inyattabiAAoona illa aththanna wamatahwa al-anfusu walaqad jaahum min rabbihimu alhuda
এগুলো কিছু নাম মাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ্ কোনো দলীলপ্রমাণ নাযিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এসেছে [১]।
أَمْ لِلْإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ
Am lil-insani ma tamanna
মানুষ যা চায় তাই কি সে পায়?
فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ
Falillahi al-akhiratu wal-oola
বস্তুতঃ আখেরাত ও দুনিয়া আল্লাহ্রই
۞ وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ لَا تُغْنِى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ
Wakam min malakin fee assamawatila tughnee shafaAAatuhum shay-an illa minbaAAdi an ya/thana Allahu liman yashao wayarda
আর আসমানসমূহে বহু ফিরিশতা রয়েছে; তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর, যার জন্য তিনি ইচ্ছে করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট।
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ
Inna allatheena la yu/minoonabil-akhirati layusammoona almala-ikatatasmiyata al-ontha
নিশ্চয় যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে ফিরিশতাদেরকে [১];
وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا
Wama lahum bihi min AAilmin inyattabiAAoona illa aththanna wa-innaaththanna la yughnee mina alhaqqishay-a
অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে; আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কোনই কাজে আসে না [১]।
فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
FaaAArid AAan man tawalla AAanthikrina walam yurid illa alhayataaddunya
অতএব, আপনি তাকে উপেক্ষা করে চলুন যে আমাদের স্মরণ [১] থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।
ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ
Thalika mablaghuhum mina alAAilmiinna rabbaka huwa aAAlamu biman dalla AAan sabeelihiwahuwa aAAlamu bimani ihtada
এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব, তিনিই ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে হেদায়াতপ্ৰাপ্ত হয়েছে।
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى
Walillahi ma fee assamawatiwama fee al-ardi liyajziya allatheena asaoobima AAamiloo wayajziya allatheena ahsanoobilhusna
আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্রই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকাজ করে,
ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
Allatheena yajtaniboona kaba-iraal-ithmi walfawahisha illa allamama innarabbaka wasiAAu almaghfirati huwa aAAlamu bikum ithanshaakum mina al-ardi wa-ith antum ajinnatun feebutooni ommahatikum fala tuzakkoo anfusakumhuwa aAAlamu bimani ittaqa
যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, ছোটখাট অপরাধ ব্যতীত [১]। নিশ্চয় আপনার রবের ক্ষমা অপরিসীম; তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত---যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব, তোমরা আত্মপ্ৰশংসা করো না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে [২]।
أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ
Afaraayta allathee tawalla
আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়;
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ
WaaAAta qaleelan waakda
এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয় [১]?
أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ
aAAindahu AAilmu alghaybi fahuwa yara
তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে?
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ
Am lam yunabba/ bima fee suhufimoosa
নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায়,
وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ
Wa-ibraheema allathee waffa
এবং ইবরাহীমের সহীফায় [১], যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার) [২]?
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
Alla taziru waziratun wizraokhra
তা এই যে [১], কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না,
وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ
Waan laysa lil-insani illa masaAAa
আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে [১],
وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ
Waanna saAAyahu sawfa yura
আর এই যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই দেখা যাবে---
ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ
Thumma yujzahu aljazaa al-awfa
তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান,
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
Waanna ila rabbika almuntaha
আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে [১],
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
Waannahu huwa adhaka waabka
আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান [১],
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا
Waannahu huwa amata waahya
আর এই যে, তিনিই মারেন এবং তিনিই বাঁচান,
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ
Waannahu khalaqa azzawjayni aththakarawal-ontha
আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
Min nutfatin itha tumna
শুক্রবিন্দু হতে, যখন তা স্থলিত হয়,
وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ
Waanna AAalayhi annash-ata al-okhra
আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই [১],
وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
Waannahu huwa aghna waaqna
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন [১],
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ
Waannahu huwa rabbu ashshiAAra
আর এই যে, তিনি শি’রা নক্ষত্রের রব [১]।
وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ
Waannahu ahlaka AAadan al-oola
আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন,
وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ
Wathamooda fama abqa
এবং সামূদ সম্প্রদায়কেও [১]; অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি ---
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
Waqawma noohin min qablu innahum kanoohum athlama waatgha
আর এদের আগে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল অত্যন্ত যালিম ও চরম অবাধ্য।
وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
Walmu/tafikata ahwa
আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন [১]।
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
Faghashshaha ma ghashsha
অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার [১]!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
Fabi-ayyi ala-i rabbika tatamara
সুতরাং (হে মানুষ!) তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে [১]?
هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ
Hatha natheerun mina annuthurial-oola
এ নবীও [১] অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী।
أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ
Azifati al-azifat
কিয়ামত আসন্ন [১],
لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
Laysa laha min dooni Allahi kashifat
আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়।
أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ
Afamin hatha alhadeethitaAAjaboon
তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ !
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
Watadhakoona wala tabkoon
আর হাসি-ঠাট্টা করছ ! এবং কাঁদছো না [১]?
وَأَنتُمْ سَـٰمِدُونَ
Waantum samidoon
আর তোমরা উদাসীন [১],
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩
Fasjudoo lillahi waAAbudoo
অতএব আল্লাহকে সাজদা কর এবং তাঁর ‘ইবাদাত কর [১]।